জয়ের অভিষেক ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুরে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে বেশ লড়াই করে বাংলাদেশ।

 

কিন্তু শেষদিনের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় ৮ উইকেটের বড় ব্যবধানে। ওই ম্যাচের একাদশে এবার তিনটি রদবদল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

 

ইঞ্জুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, ফিরেছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। একাদশ থেকে বাদ পড়েছেন চট্টগ্রাম টেস্টের অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও পেসার আবু জায়েদ রাহি, টাইফয়েডে আক্রান্ত ওপেনার সাইফ হাসানও নেই।

 

পাকিস্তানের একাদশে কোন পরিবর্তন নেই, চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাবর আজমরা।

 

দুই দলের একাদশ: বাংলাদেশ

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

 

পাকিস্তান

আবিদ আলী, আব্দুল্লাহ শাফিক, আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নোমান আলী ও শাহিন শাহ আফ্রিদি।