টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে
পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
দাহানির অভিষেক, ফিরলেন সরফরাজ-কাদির-ইফতেখার
অনেক দিন ধরেই দলের সঙ্গে থাকা পেসার শাহনওয়াজ
দাহানি পাচ্ছেন নিজের সামর্থ্য দেখানোর সুযোগ। অভিষেক হচ্ছে তরুণ এই পেসারের।
দলে ফিরছেন কিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ,
ব্যাটসম্যান ইফতেখার আহমেদ ও লেগ স্পিনার উসমান কাদির।
ছেলের অসুস্থতায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা
ছাড়ায় শোয়েব মালিকের না থাকা আগেই নিশ্চিত ছিল। এক ম্যাচে ফের বিশ্রাম পেয়েছেন পেসার
শাহিন শাহ আফ্রিদি। শাদাব খান ও ফখর জামানও পেয়েছেন বিশ্রাম।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক),
সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ, হায়দার আলি, হারিস রউফ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ,
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, শাহনওয়াজ দাহানি।
সাইফ বাদ, শহিদুলের অভিষেক
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তিনটি পরিবর্তন
এনেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের বাজে পারফরম্যান্সে বাদ পড়েছেন ওপেনার সাইফ হাসান।
আগের ম্যাচে কিছুটা চোট পাওয়া দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম নেই দলে।
অভিষেক হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার শহিদুল
ইসলামের। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম
আহমেদ।
আগের দুই ম্যাচে তিন পেসার নিয়ে খেলা বাংলাদেশ
খেলছে দুই পেসার নিয়ে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল
হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান
(উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ,
তাসকিন আহমেদ।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা তৃতীয় ম্যাচে টস জিতলেন মাহমুদউল্লাহ।
তৃতীয়বারের মতো ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।
হোয়াইটওয়াশ এড়ানোর আশায় বাংলাদেশ
বিশ্বকাপে ভরাডুবির ধাক্কা সামাল দেওয়ার
আগেই দেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া মাহমুদউল্লাহর দল মরিয়া জয় দিয়ে সিরিজ করতে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
সোমবার তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে বেলা দুইটায়।








