কর্ণফুলি ইন্স্যুরেন্সের মুনাফা ৮৪ শতাংশ বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কর্ণফুলি ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৮৪ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৭৫ টাকা বা ৮৪ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) ইপিএস হয়েছে ০.৬৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৫ টাকা।এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৮ টাকা বা ১৫২ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৪৬ টাকায়।