গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় মৃত্যু, কমেছে শনাক্ত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন মারা
গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা
দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল
৭ জনের। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৬৪৫ জনের।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম
৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায়
আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।








