বিকেলে জার্মানি থেকে আসছে ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা

আজ শনিবার (২ অক্টোবর) বিকেল ৫ টায়, হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এস্ট্রেজেনেকার
আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিকা গ্রহন করতে বিমানবন্দরে
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র, স্বাস্থ্য
অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যন্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ভ্যক্সিন গ্রহন
শেষে মিডিয়া ব্রিফ করবেন।








