আজ জাতীয় কন্যাশিশু দিবস

হজরত আলী (রা.) বলেছেন, ‘যে ঘরের (পরিবারের)
প্রথম সন্তান কন্যা হয়, সে ঘর হয় বরকতময়।’তাই কন্যাশিশু নিয়ে কোনো অবহেলা নয়। আজ
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দেশজুড়ে নানা আয়োজনে পালিত জাতীয় কন্যাশিশু দিবস।
এ বিষয়ে গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর)
একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারে দিবসটির প্রতিপাদ্য
বিষয় রাখা হয়েছে ‘আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে হব সমৃদ্ধ,
ডিজিটাল বাংলাদেশ গড়ব এ জন্য র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে।
দেখা যায়, কন্যা সম্পর্কিত তিনটি দিবস
চালু রয়েছে। যার একটি কন্যা দিবস (ডটার্স ডে)। এটি পালিত হয় সেপ্টেম্বরের শেষ রোববার,
আরেকটি জাতীয় কন্যাশিশু দিবস (গার্ল চাইল্ড ডে) ও অবশিষ্টটি আন্তর্জাতিক কন্যাসন্তান
দিবস। জাতীয় কন্যাশিশু দিবসের জন্য নির্ধারিত
দিন হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী
৪ অক্টোবর পালিত হবে বিশ্ব শিশু দিবস। দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমৃদ্ধ বিশ্ব
গড়ি, শিশুর জন্য বিনিয়োগ করি’।
উল্লেখ্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে
২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে
প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা
হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যাশিশু
দিবস হিসাবে।








