দেশে পৌঁছেছে সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা

চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা
দেশে পৌঁছেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টায় এ টিকার চালান দেশে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা
মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাত ২ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের আরো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন
দেশে এসেছে। স্বাস্থ্য বিষয়ক প্রধান সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে টিকা গ্রহণ
করেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর চীনের সিনোফার্মের
৫০ লাখ ডোজ এবং ১০ সেপ্টেম্বর ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজের একটি চালান দেশে আসে। গত ১২
দিনে দেশে দেড় কোটির বেশি চীনের সিনোফার্মের টিকা আসে।








