জাতীয় শোকদিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদতবার্ষিকী
ও জাতীয় শোকদিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বর্তমান কোভিড-১৯ মহামারিকালে ছাত্র-ছাত্রীসহ
সকল শিল্পীদের উজ্জীবিত করা ও জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধকরণের লক্ষ্যেই মূলত এ অনলাইন
চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানিয়ে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দেশব্যাপী
অনলাইনে অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২১।
প্রতিযোগিতায় বয়সের ভিত্তিতে সারাদেশের
প্রতিযোগীদের ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যথাক্রমে 'ক': শিশু (৬-১২ বছর), 'খ': কিশোর
(১৩-১৮ বছর) এবং 'গ': যুব ও অন্যান্য (১৯ বছরের ঊর্ধ্বে) এবং চিত্রকর্মের ্রধরণ নির্ধারণ
করা হয়েছে যথাক্রমে ড্রয়িং (পেন্সিল, কলম, রং পেন্সিল, প্যাস্টেল, চারকোল প্রভৃতি)
ও পেইন্টিং (জলরং,এক্রিলিক, তৈলরং, মিশ্রমাধ্যম প্রভৃতি)।
'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক থিমে প্রতিযোগিতার
বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে- বঙ্গবন্ধুর ৭ মার্চেও ভাষণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ,
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, বঙ্গবন্ধু
ও তাঁর পরিবার, বঙ্গবন্ধু ও শোকাবহ ১৫ই আগস্ট এবং ১৭ মার্চ: বঙ্গবন্ধু ও শিশুরা।
প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে ১ম, ২য় ও
৩য় হিসেবে মোট ৯ (নয়)টি পুরস্কার প্রদান করা হবে যার মূল্যমান যথাক্রমে ২০,০০০, ১৮,০০০, ও ১৬,০০০
টাকা। সাথে থাকছে একটি ক্রেস্ট ও সনদপত্র। এছাড়া প্রতিটি প্রশাসনিক বিভাগীয় অঞ্চলে
প্রতিটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ৫ (পাঁচ)টি করে মোট ১২০ (একশত বিশ) টি পুরস্কার প্রদান
করা হবে যার মূল্যমান হবে ১,০০০ টাকা ও একটি করে সনদপত্র।
ইমেইলে চিত্রকর্মের আলোকচিত্র জমাদানের
শেষ তারিখ আগামী ১০ সেপ্টেম্বর, ২০২১ এবং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৬
সেপ্টেম্বর৷
প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য
"পরিচালক, চারুকলা বিভাগ, জাতীয় চিত্রশালা ভবন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ১৪/৩
সেগুনবাগিচা, রমনা, ঢাকা-১০০০। ফোন: +৮৮০২৯৫৫০৬০২, মোবাইল: +৮৮০১৮১৯৮০৬৪৬৭। ইমেইল:
artcomp2021.bangabandhu@gmail.com" ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও প্রতিযোগিতার
বিজ্ঞপ্তি ও নিবন্ধন ফরম এবং প্রতিযোগিতার ফলাফল www.moca.gov.bd I
www.shilpakala.gov.bd -এ ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে।
উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য
পূরণকৃত নিবন্ধন ফরম, চিত্রকর্মের আলোকচিত্র, আবেদনকারীর ১ কপি রঙিন ছবি ও জন্ম নিবন্ধন
সনদপত্রের কপি/জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে
artcomp2021.bangabandhu@gmail.com -এ ইমেইল আইডিতে প্রেরণ করতে হবে। আবেদন সংশ্লিষ্ট
সকল ডকুমেন্টস এর সফট কপি অবশ্যই সর্বোচ্চ ৫ মেগাবাইটের মধ্যে হতে হবে। চিত্রকর্মের
আলোকচিত্র অবশ্যই জেপিইজি ফরম্যাটে সিএমওয়াইকে
কালার মোডে ন্যূনতম ১মেগাবাইটের মধ্যে হতে হবে।








