মেজর সিনহা হত্যা মামলা: আজ হচ্ছে না সাক্ষ্যগ্রহণ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বাদীপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ না আজ। সরকারের বিধিনিষেধের কারণে হাইকোর্টের নির্দেশে সারাদেশের মতো কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ আছে। ফলে, কাল পূর্বনির্ধারিত ধার্য দিনে মামলার সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না।

 

গত ২৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল মামলাটির চার্জ গঠন করেছে।

 

বিজ্ঞ আদালতের নির্দেশে বাদীপক্ষের সাক্ষীগ্রহণের ধার্য দিন আজ সোমবার ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত টানা তিন দিন থাকলেও তা পিছিয়ে গেল। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে আদালতের কার্যক্রম বন্ধ হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছে, গত ২৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ মামলার চার্জ গঠন করেন। ওইদিন বিজ্ঞ বিচারক ২৬, ২৭ ও ২৮ জুলাই মামলার বাদীপক্ষের ১০ জন সাক্ষী তাদের বক্তব্য আদালতে উপস্থাপনের কথা ছিল। কিন্তু সরকার ঘোষিত কঠোর লকডাউনে সাক্ষীগ্রহণের দিন পিছিয়ে গেল। পরবর্তী সাক্ষগ্রহণ কখন হবে তা ভার্চুয়াল আদালত বসলে জানা যাবে।