আগামী দু’দিনে ৩৬ লাখ ডোজ টিকা দেশে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন
আগামীকাল শুক্রবার ১৩ লাখ, শনিবার ১২ লাখ এবং রাত ১২.৩০ মিনিটে চীনের সিনোফার্মের প্রায়
১১ লাখ ডোজ কভিড-১৯ ভ্যাক্সিন গ্রহন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোট ৩৬ লাখ ডোজ করোনার
টিকা যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসবে দেশে। এসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
আসবে। আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী এক ভিডিও বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এই ভ্যাক্সিন গ্রহন করতে আগামীকাল
রাত ১১.২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান
তিনি।








