করোনায় প্রাণ গেল ৮১ জনের, শনাক্ত ৬০৫৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে
আক্রান্ত ৮১ জন রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ১৩ হাজার ৮৬৮ জন রোগী।
একই সময়ে দেশে আরও ছয় হাজার ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার
১৯ দশমিক ৯৩ শতাংশ।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর
থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে
পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা
করে আরও ছয় হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ
৭২ হাজার ৯৩৫ জন।








