আয় বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

গতকাল বুধবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১)  কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএ) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯১ পয়সা।

 

অন্যদিকে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৬৪ পয়সা।

 

উল্লেখ্য, গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।