লোকসানে দেশ গার্মেন্টস লিমিটেড

শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৪ টাকা।

 

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.১৪ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৬ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

 

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৪ টাকায়।