দেশে করোনায় মৃত্যু ৩০, শনাক্ত ১৬৮৭

গত ২৪ ঘণ্টায় দেশে মাহামারি নভেল করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে আরও ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী ৯ জন। এদের মধ্যে
বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল
১২ হাজার ৭২৪ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন
১ হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫ হাজার
৯৮০ জনে।
বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৬ হাজার
৭২৩ জনের নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা
পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ২ হাজার ৯৯৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক
৯৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায়
সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৫ জন।
মৃত ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬, চট্টগ্রামে
৬, রাজশাহীতে ৮, খুলনায় ৩, বরিশালে ১, সিলেটে ২ এবং রংপুরে ৪ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪
ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬,
৪১ থেকে ৫০ বছরের ২ এবং ৩১ থেকে ৪০ বছরের ৪ জন রয়েছেন।








