২৬ মে ঘূর্ণিঝড় যশ উপকূলে আঘাত হানতে পারে

দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঘুর্ণিঝড় যশ লঘুচাপ অবস্থায়
আছে এখন। লঘুচাপটি আগামীকাল রবিবার নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৬ মে এটা আঘাত
করতে পারে। যে অবস্থানে আছে তাতে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
সচিবালয়ে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আশ্রয়কেন্দ্র, গুদাম, মুজিব কিল্লাসহ ২৫০টি
ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ব্রিফিং শেষে তিনি এসব কথা বলেন।
ঘুর্ণিঝড়
নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, পুরো
উপকূলকে সতর্ক করা হচ্ছে। এখনও আতঙ্কের কিছু নেই।
উল্লেখ্য,
আগামীকাল রোববার (২৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়কেন্দ্র, গুদাম, মুজিব কিল্লাসহ
২৫০টি ভবন উদ্বোধন করবেন। এর মাধ্যমে দুর্যোগ প্রবণ এলাকায় ক্ষয়ক্ষতি আরো কমে আসবে
বলে মনে করেন প্রতিমন্ত্রী।
ঘূর্ণিঝড়টির
নাম রাখা হয়েছে ‘যশ’। ওমানের ভাষায় যশ মানে হচ্ছে হতাশা। বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে
ঝড়ের আগাম এই নাম দেওয়া হয়। ঝড়টির নাম ঠিক করেছেন ওমানের আবহাওয়াবিদেরা।
এদিকে, আবহাওয়া
অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘শনিবারের মধ্যে লঘুচাপটি
ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসতে পারে। তবে এটি
কেমন শক্তি নিয়ে আঘাত করবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
আবহাওয়া
অধিদপ্তর থেকে বলা হয়েছে, লঘুচাপটি আগামীকাল রবিবার নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে
পারে। ২৬ মে সেটি বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করতে পারে।








