ঈদের পরেও যাত্রীদের চাপ শিমুলিয়া ঘাটে

ঈদ শেষ হলেও আজও ঢাকা ছাড়ছেন অনেকে। আবার
গ্রামের বাড়িতে ঈদ করে কর্মস্থলে ফিরছেন। এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয় পাশে
যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
জানা গেছে, ভোর থেকে ঈদের আগে বাড়িতে যেতে
না পারা যাত্রীরা শিমুলিয়া ঘাটে ভিড় জমান। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ
বাড়তে শুরু করে।
এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে
পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে
এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য)
প্রফুল্ল চৌহান বলেন, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধু যাত্রী পার
করা হয়েছে। ঘাট এলাকায় প্রায় চার শতাধিক ছোট বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এ নৌরুটে
বর্তমানে ১৬টি ফেরি চালু রয়েছে।








