ন্যাশনাল পলিমারের ২০ শতাংশ বেড়েছে মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমারের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা ২০ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.২৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৪৫ টাকা বা ২০ শতাংশ বেড়েছে।

 

এদিকে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৬১ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৭৬ টাকা বা ১২৫ শতাংশ বেড়েছে।

 

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.২৩ টাকায়।