আজ পবিত্র শবে কদর

আজ রোববার পবিত্র শবে কদর (লাইলাতুল কদর)। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। কারণ এই রাতে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে কদর নামে একটি সুরাও নাজিল হয়। তাই মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা।এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। কারণ, পবিত্র আল-কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়। তাই মুসলিম উম্মাহর কাছে শবে কদরের গুরুত্ব খুবই তাৎপযপূর্ণ। এই রাত হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকী-লাভের সুযোগ এনে দেয়।

 

এ রাতে ঝিকির-আজগার, ইবাদত-বন্দেগী ও কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে থাকেন।