আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস

আজ (৮ মে) বিশ্ব পরিযায়ী পাখি দিবস। পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরণস্থল সংরক্ষণের আহ্বান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালন করা হয়।

 

বিশ্ব পরিযায়ী পাখি দিবসের এবারের প্রতিপাদ্য-পাখির মতো গান গাই, উড়ে যাই সুউচ্চ দিগন্তে। পাখি সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে দিবসটি পালন শুরু হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বন অধিদফতর একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের যুক্ত থাকার কথা রয়েছে।

 

পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সাধারণত হেমন্তের শুরুতে পরিযায়ী পাখি আসার মওসুম শুরু হয়। এসব পাখির মধ্যে রয়েছে খঞ্জন, সুইচোরা, চ্যাগা ও চা পাখি, মানিকজোড়, গেওলা, গুলিন্দা ইত্যাদি।

 

পরিবেশ অধিদপ্তর জানায়, সাধারণত হেমন্তের শুরুতে বাংলাদেশে পরিযায়ী পাখি আসার মওসুম শুরু হয়। খঞ্জন, সুইচোরা, চ্যাগা ও চা পাখি, চখাচাখী মানিকজোড়, গেওলা ও গুলিন্দা আগত পাখিদের মধ্যে অন্যতম।

 

গত কয়েক বছর আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ৫৫টি পরিযায়ী পাখির গায়ে জিপিএস ট্র্যাকার বসিয়েছে। এই পাখিগুলোর যাতায়াত ও আবাসস্থল সম্পর্কে গবেষণা করে আইইউসিএন দেখেছে সারা বিশ্বে পাখিরা নয়টি নির্দিষ্ট আকাশ পথ বা চলার পথ ব্যবহার করে থাকে।

 

বাংলাদেশে প্রায় ২৫০ থেকে ৩০০ প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়, যারা ইস্ট এশিয়ান অস্ত্রালাশিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ব্যবহার করে ভারত, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণ করে।