‘টিকা সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার’

করোনার টিকা সবার কাছে পৌঁছে দিতে কাজ
করছে সরকার। যত টাকাই লাগুক সময়মতো সবার কাছে করোনার টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২ মে) করোনায় বিপর্যন্ত ৩৬ লাখ
৫০ হাজার পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা করে সহায়তা কর্মসূচির
উদ্বোধন কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনা আক্রান্ত জেলা থেকে যেন
অন্য জেলায় মানুষ যাতায়াত না করে সেজন্য সবাইকে সজাগ থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।একই
সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।
এ সময় অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের
প্রতিও আহ্বান জানান তিনি।








