প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রেকিট বেনকিজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা হয়। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ টাকা। গত বছর একই সময়ে নিট মুনাফা হয়েছিল ১১ কোটি ৩৬ লাখঝ টাকা। বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ২২ শতাংশ।

 

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় হয়েছে ২৯ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৪ টাকা ৪ পয়সা।