করোনায় মৃত্যু ৫৭ জনের কমেছে মৃত্যু-আক্রান্ত হার

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে মারা গেছেন আরও ৫৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১৭৭ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।

 

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

 

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশে করোনায় ৮৮ জন মারা যান। শনাক্ত হয় ২ হাজার ৩৪১ জন।

 

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।