করোনায় মৃত্যুর সংখ্যা কমে আজ মৃত্যু ৯১ জনের
মহামারি নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪
ঘণ্টায় ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৮
জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট
করোনা রোগী শনাক্ত হলো ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার করোনায় একদিনে রেকর্ড ১১২
জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এদিন নতুন করে করোনা রোগী শনাক্ত হন চার
হাজার ২১৭ জন।
গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনায় ১০১ জন
করে মারা যান। ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। এরপর গতকাল রেকর্ড ১১২ জনের মৃত্যু
হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে
সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ
করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।








