জাকারবার্গের ব্যক্তিগত তথ্যও ফাঁস করেছে হ্যাকাররা
বিশ্বের ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক
ব্যবহারকারীর ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে এবং একটি হ্যাকার গ্রুপের
ওয়েবসাইটে তা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেই তালিকায় আছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান
নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের তথ্যও।
সবার জন্য উন্মুক্ত এসব তথ্য ফাঁস করা
হয়েছে একটি স্বল্পপরিচিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফোরামে।
বেহাত হওয়া ডাটাগুলো পর্যালোচনা করে জানা
গেছে, এসব তথ্যের মধ্যে রয়েছে ফেসবুক আইডি নম্বর, প্রফাইলে দেওয়া নাম, ই-মেইল অ্যাড্রেস,
বসবাসের ঠিকানা, ব্যবহারকারী পুরুষ না নারী, পেশাসহ বেশ কিছু তথ্য। একজন ব্যবহারকারী
ফেসবুক প্রফাইল তৈরি করার সময় যেসব তথ্য দিয়ে থাকেন মূলত সেগুলোই হ্যাক করা হয়েছে।
সূত্র : সিএনএন








