আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের
সাধালণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে।
আজ রোববার তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক
বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল থেকে
গণপরিবহন বন্ধ থাকবে তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী
পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’








