করোনায় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪২ জন শনাক্ত; মৃত্যু ৪৫

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৯৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে।

 

মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সোমবার দেশে ৪৫ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এদিন বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৮১ জন রোগী। যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৬ লাখ ৪৩ হাজার ৬৪৫টি।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক শূন্য এক শতাংশ।