ফাহমিদুলে উজ্জীবিত বাংলাদেশ
বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের
অনুশীলন। ভারী বৃষ্টি কারণে অনুশীলন শুরুর আধঘণ্টা আগে ভেন্যু পরিবর্তনের কথা
জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে কিংস অ্যারেনায় সাড়ে
৫টায় অনুশীলন করে। ৪ জুন ভুটান এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে
গতকাল প্রথম অনুশীলন করে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
শনিবারের
অনুশীলনে সবার চোখ ছিল ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামের দিকে। তাঁকে পেয়ে উজ্জীবিত
পুরো দল।
ইংল্যান্ডপ্রবাসী হামজা দেওয়ান চৌধুরীর আগামীকাল আসার কথা। ৪ জুন কানাডাপ্রবাসী
শমিত সোম দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তারা আসার পর বাংলাদেশ দল আরও শক্তিশালী হবে
বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘যেহেতু হামজা আমাদের সঙ্গে
খেলেছে, শমিত সোমও আসছে, এটি আমাদের জন্য ভালো খবর। আমাদের দলের জন্য ভালো হচ্ছে।
এতে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে অনুপ্রেরণা ও বুস্টআপ কাজ করছে। আমি মনে করি, হামজার
সঙ্গে শমিত বা যারা আসছে, সেটি আমাদের দলের জন্য ভালো এবং আশা করি, আমরা সবাই মিলে
ভালো একটি ফল করব।
রহমত আরও
বলেন, ‘মিডফিল্ড নিয়ে যেটি বললেন, হামজা ভাই আছে, শমিত সোম আসবে, ফাহমিদুল
আছে, যারা আগে ছিল, তারাও আছে, ইনশাআল্লাহ আমাদের মিডফিল্ড শক্তিশালী হবেই। সব
মিলিয়ে আমরা সিঙ্গাপুরের সঙ্গে ভালো কিছু করব। এমন কমপ্যাক্ট মিডফিল্ড থাকলে
অবশ্যই ভালো, তারা তাদের কাজটা করতে পারলে আমাদের রক্ষণের কাজটা সহজ হয়ে যায়।’
ফাহমিদুলকে
নিয়েও উচ্ছসিত রহমত, ‘ফাহামিদুলের সঙ্গে ভালো সময় কাটছে
আমাদের। সে আমাদের মতোই মিশুক, খোলা মনের। সে যে প্রবাসী, সেটি আমি বলব না, সে
বাংলাদেশি খেলোয়াড় সেটিই বড় কথা।’








