আজকের বিনিময় হার
আজ
সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন। দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজও মার্কিন ডলারের
দর অপরিবর্তিত আছে। অবশ্য দুই মাসের বেশি সময় ধরে দেশের মুদ্রাবাজারে ১২২ টাকায়
ডলার বেচাকেনা হচ্ছে।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর কোনোটির দাম বাড়েনি,
আবার কমেওনি। গতকালের দামেই বেচাকেনা হচ্ছে ইউরো, পাউন্ড, ভারতীয় রুপি, ইউয়ান,
জাপানের ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরী ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে কিছুটা বেশি দামে এসব
বৈদেশিক মুদ্রা খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠা–নামার
সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠা–নামা করে।








