বিসিএসআইআরে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

বাংলাদেশ বিজ্ঞাপন ও শিল্প গবেষণা পরিষদে
(বিসিএসআইআর) শুরু হলো তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইন্স অ্যান্ড
টেকনোলজি-২০২১ শীর্ষক এ সম্মেলনে দেশ-বিদেশের শতাধিক বিজ্ঞানী, গবেষক ও শিক্ষক অংশ
নেবেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থিত বিসিএসআইআর প্রাঙ্গণে আয়োজিত সম্মেলন
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
এসময় চিফ প্যাট্রন হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, গেস্ট অব অনার হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের
(ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি
বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহল
হক উপস্থিত ছিলেন।
এছাড়া সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. আফতাব
আলি শেখ এবং বিজ্ঞাপন ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা
উপস্থিত ছিলেন।








