রাজস্ব আহরণ-ব্যয় যেন যৌক্তিক হয় খেয়াল রাখতে হবে : অর্থ উপদেষ্টা

অর্থ
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
বলেছেন, সরকারের পক্ষ থেকে কাস্টমসকে
রাজস্ব আহরণে সহযোগিতা করতে অনুরোধ করা
হয়েছে। জোর করে টাকা
পয়সা আদায় করবেন না।
দেনা আদায়ের ক্ষেত্রে কোনো রকম বেআইনি
ও অযৌক্তিক কোনো চাহিদা করা
হবে না। রাজস্ব আহরণ-ব্যয়ও যেন যৌক্তিক হয়
সেদিকেও খেয়াল রাখতে হবে।
রবিবার
(২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয়
রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সেমিনারে তিনি এ কথা
বলেন।
উপদেষ্টা
বলেন, অফিসের টেবিলের নিচে অযৌক্তিক কোনো
চাহিদা করা হবে না।
আমি আশা করি, ব্যবসায়ীদের
সহযোগিতা করবেন। রাজস্ব বোর্ড যে শুধু সুযোগ-সুবিধা দেবে বিষয়টি এমন
না।
আর ব্যবসায়ীদের নানা রকম প্রতিবন্ধকতা
রয়েছে। তাদেরও কিছু দায়িত্ব পালন
করতে হবে।
সালেহউদ্দিন
আহমেদ বলেন, বাংলাদেশ রাজস্ব আদায় ও ব্যয়ের
ব্যবস্থাপনা মোটামুটি এগিয়ে আছে। তবে এখনো
প্রক্রিয়া ও প্রযুক্তির দিক
দিয়ে আমরা পিছিয়ে আছি,
এসব বিষয় টের পাওয়া
যাচ্ছে।
এখন
সময় বেশি নেই। আমাদের
আধুনিক যুগে প্রবেশ করতে
হবে।
সাধারণ
মানুষ তথ্যের ক্ষেত্রে অনেক স্মার্ট মন্তব্য
করে এই উপদেষ্টা বলেন,
রাজস্ব আদায় ও ব্যয়-
দুইটিই সমভাবে করতে হবে। শুধু
আদায় করে যাব আর
নির্বিচারে ব্যয় করা যাবে
না। রাজস্ব আহরণ ও ব্যয়
যেন যোক্তিক হয় সেদিকে খেয়াল
রাখা হবে।
এটাই
মনে হয় সবাই আশা
করেন। ব্যবসায়ীরা চান সরকারকে ভ্যাট-ট্যাক্স দিলে ব্যবসার পরিবেশ
সহজ করবে। তবে এখানেই আমরা
দেখতে পারি অনেক সময়
ঘাটতি থাকে।
তিনি
বলেন, সবচেয়ে বড় কথা আমরা
সকলে সংস্কার নিয়ে কথা বলছি।
এই রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ইলেকশন সংস্কার। তবে আমি মনে
করি এই মুহূর্তে সবচেয়ে
বেশি দরকার অর্থনৈতিক দিকনির্দেশনা ও সংস্কার। আইন-কানুনের সঠিক ব্যবহার করতে
হবে। সিস্টেম আছে কিন্তু আমরা
ঠিক মতো ব্যবহার করতে
পারছি না।
সরকার
সিস্টেম ঠিকভাবে ব্যবহার করতে পারছে না
উল্লেখ করে অর্থ উপদেষ্টা
বলেন, সাংবাদিকদের একটু পজিটিভ স্ট্যান্ড
চাই। সব জিনিসের দাম
একত্রে কমবে না, আবার
একত্রে বাড়বে এমনটাও না। তবে জনগণের
কষ্ট হচ্ছে এটা ঠিক।








