সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইর সূচক ও লেনদেনে উত্থান অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ বেড়ে পাঁচ হাজার ১৯৫ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে এক হাজার ১৭১ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২০ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ বেড়ে এক হাজার ৯২৩ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি টাকার শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৮ কোটি ৯২ লাখ টাকা বেড়েছে। এদিন ১৪ কোটি ৮৮ হাজার ৬৮টি শেয়ার এক লাখ ৩৯ হাজার ৫১২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৪০০ কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৮টির, কমেছে ৮১টির অপরিবর্তিত ছিল ৭১টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৪ কোটি ২৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১২ কোটি ৭৮ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১২ কোটি ৭৭ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৮৪ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১০ কোটি ৩৯ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের কোটি ৮১ লাখ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের কোটি ৬৫ লাখ, ফাইন ফুডস লিমিটেডের কোটি ৮৬ লাখ এবং মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর পরের অবস্থানে থাকা রানার অটোমোবাইলস লিমিটেডের দশমিক ৯৬ শতাংশ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের দশমিক ৯১ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দশমিক ৯০ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের দশমিক ৯০ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের দশমিক ৪৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের দশমিক ৯৭ শতাংশ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের দশমিক ৪৯ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের দশমিক ৯৬ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের দশমিক ৮০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

এছাড়া ডিএসইতে দশমিক ৮২ শতাংশ শেয়ারদর কমে টপটেন লুজারের শীর্ষে উঠে আসে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা তুং হাই নিটিংয়ের দশমিক ৬৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের দশমিক ২৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স লিমিটেডের দশমিক ২২ শতাংশ, আরামিট সিমেন্ট লিমিটেডের দশমিক ১৭ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের দশমিক ১২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের দশমিক ৮৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দশমিক ৮৫ শতাংশ, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের দশমিক ৭০ শতাংশ সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের দশমিক ৭০ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৬ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে হাজার ৭৯১ দশমিক ৪০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪৪৯ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০০ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে কোটি ৫৮ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল কোটি ২৬ লাখ টাকার।