সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়লেও ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ০১ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে পাঁচ হাজার ১৫০ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে এক হাজার ১৫৮ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে এক হাজার ৯০৪ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৬ কোটি ৬৯ লাখ টাকা কমেছে। এদিন ১৩ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৪৫৬টি শেয়ার এক লাখ ২৯ হাজার ৮১০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত ছিল ৮৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১১ কোটি ৬২ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ১১ কোটি ১৪ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১০ কোটি ৪৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ৭৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৭ কোটি ৮৪ লাখ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৬ কোটি ৯৫ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬ কোটি ৯৫ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৬ কোটি ৬৬ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৬ দশমিক ৭৬ শতাংশ, জাহিন স্পিনিং মিলস লিমিটেডের ৬ দশমিক ৪৫ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৫ দশমিক ৯১ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৮৮ শতাংশ, কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ৫ দশমিক ১১ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪ দশমিক ৭৪ শতাংশ, শমরিতা হসপিটাল লিমিটেডের ৪ দশমিক ৩১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ১২ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৪ দশমিক ০৯ শতাংশ শেয়ারদর বেড়েছে। এছাড়া ডিএসইতে ৭ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর কমে টপটেন লুজারের শীর্ষে উঠে আসে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এর পরের অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৭০ শতাংশ, আলহাজ টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ১৯ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ১৩ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ৪ দশমিক ৩১ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৮০ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৫ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসির ৩ দশমিক ৩৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৩ দশমিক ৩০ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ৮ হাজার ৭৫৬ দশমিক ৬৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ১৪ হাজার ৩৮৪ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১১ কোটি ৬৫ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৪০ লাখ টাকার।








