পেপার প্রসেসিংয়ের ২ উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ মুদ্রণ খাতের পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।


ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন তার স্ত্রী আফরোজা বেগমের কাছে লাখ ৯৫ হাজার শেয়ার এবং উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন তার ছেলে মোস্তফা আজাদ মহিউদ্দিনের কাছে লাখ ৫০ হাজার স্ত্রী দিলারা মোস্তফার কাছে লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করেছেন।

শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেছেন দুই উদ্যোক্তা পরিচালক। এর আগে ১৫ ডিসেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন তারা।